,

শিরোনাম

যুক্তরাষ্ট্র তাড়িয়ে দিলে ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চাই: ট্রাম্প

সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্রে কমছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা। বিষয়টি টের পেয়েছেন তিনি। তাই আগেভাগেই পরিকল্পনা সাজিয়ে রেখেছেন। সম্প্রতি ট্রাম্প বলেন, মার্কিন নাগরিকেরা তার ওপর বেশি বিরক্ত হলে তিনি ইসরাইলে চলে যাবেন।

মঙ্গলবার (০৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স নিউজের অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরাইলে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী হতে চান। ট্রাম্পের দাবি, ইসরাইলে তার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইসরাইলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ যদি আমার ওপর বিরক্ত হয়ে যায়, তাহলে আমি ইসরাইলে চলে যাব এবং দেশটির প্রধানমন্ত্রী হব।

একই সাক্ষাৎকারে ইসরাইলকে প্রতিবছর ৪০০ কোটি ডলার মার্কিন সহায়তা দেওয়ার বিষয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ সহায়তা বন্ধের বিষয়ে তার সমঝোতা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ এই অর্থ দেওয়া বন্ধ করবে ওয়াশিংটন।

ট্রাম্প জানান, নেতানিয়াহু ও আমার মধ্যে একটি সমঝোতা হয়েছে। আমরা প্রতিবছর ইসরাইলকে ৪০০ কোটি ডলার দিই। কয়েক মাস আগে আমরা এটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।

তবে ইসরাইলের প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। ট্রাম্পের দাবি, ইসরাইলের এখন আর এই আর্থিক সহায়তার প্রয়োজন নেই। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে নেমেছে ডেমোক্র্যাটরা। নির্বাচনের মাধ্যমে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনের ওপর আইন প্রণয়নের ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় দলটি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়