মুক্তিযোদ্ধা মানিক পসারীর জানাযা ও কবরে বাঁধা দেওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
সিরাজগঞ্জ প্রতিনিধি: পিরোজপুরের বীরমুক্তিযোদ্ধা মানিক পসারীর জানাযায় ও কবর প্রদানে বাঁধা প্রদানের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা জেলা কমান্ড। রবিবার সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মেছের উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে দলমত নির্বিশেষে সকল স্তরের মুক্তিযোদ্ধারা অংশ গ্রহন করেন। এই সময় বক্তরা বলেন এই দেশের স্বাধীনতা বিরোধী শক্তি এই দেশে সক্রিয়। মানবতা বিরোধী অপরাধী দেলোয়ার হোসেন সাঈদির মামলার সাক্ষী হওয়ার করনে একজন বীরমুক্তিযোদ্ধা কে মৃত্যুর পর লাঞ্চিত করা হয়েছে। একজন মুসলমান হয়ে আরেক মুসলমানের জানাযায় বাঁধা প্রদান করেছে।
বক্তরা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ।এই কর্মকান্ডে জড়িতদের সনাক্ত করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেছেন। ঘন্টাব্যাপি এই মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,যুগ্ন আহবায়ক বীরমুক্তিযোদ্ধা জহুরুল ইসলামসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। এসময় কয়েকশত মুক্তিযোদ্ধা এই মানববন্ধনে অংশগ্রহন করেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।