,

শিরোনাম

নেত্রকোনায় কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে যুব কর্মশালা অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক এক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি গবেষণা ও উন্নয়ন সংস্থা বারসিকের আয়োজনে এবং গ্রিন কোয়ালিশনের সহযোগিতায় মঙ্গলবার সারাদিনব্যাপী নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, টেকসই কৃষি ব্যবস্থা, কৃষিপ্রতিবেশবিদ্যার গুরুত্ব, খাদ্য সার্বভৌমত্ব এবং যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, জলবায়ু সংকটের এই সময়ে পরিবেশবান্ধব কৃষি চর্চা এবং স্থানীয় খাদ্যব্যবস্থাকে শক্তিশালী করতে তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিনহাজুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হাসান। এছাড়া বক্তব্য রাখেন বারসিকের সহকারী আঞ্চলিক সমন্বয়কারী শংকর ম্রং এবং কাইলাটি ইউনিয়নের কৃষি উপসহকারী সানজিদা আক্তার।

বক্তারা কৃষির টেকসই উন্নয়ন, জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা এবং নিরাপদ খাদ্য উৎপাদনে তরুণদের সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব সংগঠনের সদস্য, কৃষক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়