,

শিরোনাম

জামায়াত ক্ষমতায় গেলে আ. লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে: রাশেদ খাঁন

সংবাদের আলো ডেস্ক: জামায়াত ক্ষমতায় গেলে আ. লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াত ইসলাম আসলে কাগুজে বাঘ। তারা এ অবস্থায় নিজেদেরকে বিরোধী দল থেকে সরকারি দল ভাবা শুরু করেছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন তিনি।

বলেন, জামায়াত ইসলামের পক্ষ থেকে সবসময় অভিযোগ করা হয়। দেখেন অভিযোগ কারা করে, যারা নিজেদেরকে দুর্বল মনে করে তারাই সবসময় অভিযোগ করে। জামায়াত ইসলাম বিরোধী দল কিন্তু তারা আসলে বিরোধী দল হিসাবে থাকতে চায় না। তাদের কথাবার্তা শুনে মনে হয় যে, তারা সরকারি দলের কাছ থেকে সমান সুযোগ সুবিধা প্রত্যাশা করে।

তিনি আরও বলেন, তারা প্রত্যাশা করুক বা না করুক সরকার সকল এমপিদের জন্য, হোক সে সরকারি দলের কিংবা বিরোধী দলের সবার জন্য সমান বরাদ্দ ধার্য করে রেখেছে। জামায়াত ইসলামের জন্য যদি কলিজা কেটে ভুনা করে দেন তাও তাদের খুশী করা সম্ভব না। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়