শেরপুরের শ্রীবরদীর বালিজুরী রেঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মো: শাকিল আহমেদ শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিজুরী রেঞ্জের খ্রিস্টান পাড়া এলাকায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল আহসান, বালিজুরী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া, বালিজুরী সদর বিটের বিট কর্মকর্তা মো. মাজহারুল হকসহ বালিজুরী রেঞ্জে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ইআরটি সদস্য এবং স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা।
অনুষ্ঠানে জানানো হয়, পূর্বে অবৈধভাবে জবরদখলকৃত জমিতে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে বহেড়া, আমলকি, হরিতকি, চালতা, আতা, জলপাই, গাব, জামসহ প্রায় ৪০ প্রজাতির ৩ হাজার দেশীয় গাছের চারা রোপণ করা হয়েছে।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা, বনায়ন সম্প্রসারণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় জনগণকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।