বিএনপি দুই একটা কার্ড বিতরণ করা ছাড়া আর কিছুই করেনি : ডা শফিকুর রহমান
সংবাদের আলো ডেস্ক: বিএনপি সরকার ক্ষমতায় এসে জনগণের সাথে বেইমানি করেছে। দেশের মানুষ শান্তিতে নেই। ক্ষমতায় আসার আগে যাই ওয়াদা করেছিল তারা কোনো কিছু পূরণ করেনি। শুধু দুই-একটা কার্ড বিতরণ করা ছাড়া আর কিছুই করেনি। দ্রব্যমূল্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বিদ্যুৎ, গ্যাস, তেল কিছুই নেই। মানুষের মৌলিক কোন কিছুর সমাধান করতে পারেননি। এখন দেশের টাকা দুর্নীতি ও চাঁদাবাজদের পকেটে যায়। দেশের স্বার্থে এইসব পকেট বন্ধ করতে হবে।
শনিবার ( ৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছয় দফার দাবি আদায়ে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ চট্টগ্রাম লালদীঘি ময়দানে যোগদানের পূর্বে সীতাকুণ্ড পৌর সদরে পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম বেইমানি করেছে জুলাই যুদ্ধাদের সাথে। ক্ষমতায় আসার পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যে জুলাই সনদকে সামনে রেখে তারা জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল, আজ তারা সেই সনদকে অস্বীকার করছে। জনগণের দেওয়া গণভোটের রায় আমরা ছেড়ে দেব না। এই দাবি আদায় করে ছাড়বো। লংমার্চকে সফল করতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়েছে। লংমার্চকে ঘিরে লক্ষ লক্ষ জনগণের সমাগমকে একটি উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যের বন্দরে আমাদের জাহাজ ভিড় হয়ে গেছে।
পথসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ছাড়া ১১ দলিয় জোটের অন্য কেউ আর বক্তব্য রাখেননি। বক্তব্য শেষে লং মার্চের গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথ সভার মধ্যে গাড়িবহরে থেকে বক্তব্য দেওয়ার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে প্রায় ৩০ মিনিটের মতো যানজট সৃষ্টি হয়।
এসময় উত্তর জেলা জামাতের আমির আলাউদ্দিন সিকদারসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।