শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ হবে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা: শিক্ষামন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ করা হবে শিক্ষা খাতে, যা টাকার অংকে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকশেষে এ কথা জানান তিনি।

মন্ত্রী জানান, এবারের বাজেটে জিডিপির সাড়ে ৩ শতাংশ বরাদ্দ চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়৷ সেই চাওয়া অনুযায়ী ২ শতাংশ বরাদ্দের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। যা আগের অর্থবছরের চেয়ে শূন্য দশমিক ৩১ শতাংশ বেশি। এছাড়া, শিক্ষা খাতে এ বরাদ্দ পর্যায়ক্রমে ৫ শতাংশতে বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। 

বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরের টাকা দেওয়া বন্ধ রয়েছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, এখান থেকে কয়েক হাজার কোটি টাকা তছরুপ করা হয়েছে।

পাশাপাশি, আগামী এক মাসের মধ্যে একটি থোক বরাদ্দ থেকে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতা আবার চালুর কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।  

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়