রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেয়া যায় না: আসিফ

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (৩১ মে ) সকালে রাজধানীর কালশীর বাউনিয়াবাধ বস্তিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন আসিফ মাহমুদ। এ সময় ঢাকা মহানগর উত্তর এনসিপির উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

আগুন সন্ত্রাসের মাধ্যমে বস্তিবাসীকে উচ্ছেদ করতে দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, বস্তিবাসীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের মাধ্যমে উচ্ছেদ করতে হবে। এছাড়া, উচ্ছেদ অভিযান ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার ক্ষোভ থেকেই এই আগুন লাগানো হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপি মুখপাত্র।

তিনি বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়