ভূঞাপুরে নজরুল বর্ষ উদ্বোধন
ভূঞাপুর ( টাঙ্গাইল,) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন করা হয়। কর্ম সূচির মধ্যে ছিল র্য্যলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা চত্ত্বর থেকে একটি র্য্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লুৎফর রহমান, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, বীর মুক্তিযোদ্ধা চাঁদ মিয়া, ইবরাহীম খা সরকারি কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান প্রমুখ। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী ও সূধীজন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।