শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্গাপুরে নজরুল অধ্যয়ন স্মারক  পেলো ৫ গুণীজন

রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোন) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণ ও নানা কর্মসুচীর মাধ্যমে নজরুল অধ্যয়ন কেন্দ্রের আয়োজনে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।  শুক্রবার (২৯ মে) বিকেলে বিরিশিরি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল গাভিনা গ্রামে পাঁচ গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জলসিড়ি পাঠাগার ও নজরুল অধ্যয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায় ওএডভোকেট মানেশ সাহার সভাপতিত্বে কবি নজরুলের সৃষ্টি ও জীবনী নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ্, বিশিষ্ট শিক্ষাব্রতী অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, অধ্যাপক হারাধণ সাহা, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, প্রধান শিক্ষক আজিজুল হক ফকির, কবি লোকান্ত শাওন, শিক্ষক হীরেন দাস, সুদীপ সাহা, পাওয়ার ষ্টেশন কোম্পানীর ম্যানেজার সুশান্ত পন্তিত সহ সাংবাদিক, রাজনৈতিক, কবি, শিক্ষক, প্রভাষক ও স্থানীয় গন্যমান ব্যাক্তিগণ আলোচনা করেন। 

এছাড়া কবি নজরুলের কবিতা আবৃত্তি করেন কবি সজল অনিরুদ্ধ ও ক্ষুদে শিল্পী অপালা সাহা এবং নজরুল সংগীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী দ্বিলীপ ঘোষ।  

আলোচনা শেষে, আলোকিত সমাজগঠনে নানাবিধ অবদান রাখায়, দৈনিক যুগান্তর পত্রিকার ষ্টাফ রিপোর্টার ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কামাল হোসাইন, কবি অনার্য শান্ত, কবি অসীম সরকার, কবি অনিন্দ্য জসীম ও বাচিক শিল্পী কথিকা সাহাকে নজরুল স্মারক সম্মাননা প্রদান করা হয়।

আলোচকগণ বলেন, একটি সমাজের রূপরেখা বদলে দিতে পারে একটি সমৃদ্ধ পাঠাগার। দুর্গাপুর উপজেলায় জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখছে নজরুল অধ্যয়ন কেন্দ্র ও জলসিঁড়ি পাঠাগার। এই প্রত্যন্ত গ্রামে দীপক সরকারের হাতে গড়ে ওঠা এই অধ্যায়ন কেন্দ্রটি, নতুন প্রজন্মের মাঝে কাজী নজরুল ইসলামের চেতনা ছড়িয়ে দিচ্ছে। গ্রামীণ জনপদের মানুষের মাঝে চেতনা জাগছে নজরুলকে জানার, বোঝার ও চর্চা করার। এই কাজে সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়