ইরান যুদ্ধ এখনই ‘বন্ধ’ করতে হবে: মামদানি
সংবাদের আলো ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের কড়া সমালোচনা করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, এই যুদ্ধ বিদেশে থাকা বেসামরিক মানুষের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শ্রমজীবী পরিবারগুলোর ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে উল্লেখ করে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে মামদানি বলেন, ‘আজ থেকে তিন মাস আগে এমন একটি যুদ্ধ শুরু হয়েছিল, যার জন্য কেউ ভোট দেয়নি এবং এর মূল্য দিতে হয়েছে এমন মানুষদের যাদের এ বিষয়ে কোনো মতামত দেওয়ার সুযোগই ছিল না।’
পোস্টে আরও আরও বলেন, ‘হাজার হাজার বেসামরিক নাগরিক এ যুদ্ধে প্রাণ হারিয়েছেন। এবং যে ১৩ জন মার্কিন সেনা সদস্য এ যুদ্ধে নিহত হয়েছেন, তারা আর কখনো তাদের পরিবারের কাছে ফিরতে পারবেন না।’
কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই যুদ্ধ শুরু হয়েছে উল্লেখ করে মামদানি বলেন, ‘যুক্তরাষ্ট্রজুড়ে এবং আমাদের শহরের আমেরিকানরা এ যুদ্ধের কারণে পেট্রোল পাম্প ও মুদি দোকানের পণ্যসামগ্রীর দাম বাড়তে দেখেছেন। কংগ্রেসের একটিও ভোট ছাড়াই শুরু হওয়া এ যুদ্ধের কারণে তাদের বাজেটও চাপের মধ্যে পড়েছে।’
নিউইয়র্ক সিটির এই মেয়র আরও বলেন, ‘বিদেশে ঝরে যাওয়া প্রতিটি প্রাণ এবং দেশের শ্রমজীবী মানুষের পকেট থেকে বেরিয়ে যাওয়া প্রতিটি ডলার এই রেপরোয়া সিদ্ধান্তের ফল। যাদের এই ধাক্কা সামলানোর সার্মথ্য সবচেয়ে কম তাদের ঘাড়েই এই বোঝা চাপানো হয়েছে। আর যারা এই সিদ্ধান্ত নিয়েছে তারা কখনো এর মূল্য চোকাবে না।’
সর্বশেষে পোষ্টে তিনি উল্লেখ করেন, ‘আমি প্রথম দিন থেকেই এ যুদ্ধের বিরোধিতা করেছি। এখনও এর বিরোধিতা করি। এটার অবসান ঘটাতেই হবে।’



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।