শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

সংবাদের আলো ডেস্ক: পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পশু কোরবানি করছেন সামর্থ্যবান মুসলমানরা। শুক্রবার (২৯ মে) রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে কোরবানি দিতে দেখা যায়।

দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া কয়েকজন বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনই প্রধান লক্ষ্য।  গরিব-দুঃখীদের সাথে উৎসবের আনন্দ ভাগ করে নিতে চান তারা। মূলত, ঈদুল আজহার প্রথমদিন সময় ও সুযোগের অভাবে যে-সব পশু কোরবানি করা যায়নি, আজ শুক্রবার সেসব কোরবানি করা হচ্ছে। অনেকেই সন্তানের আকিকার জন্য নির্ধারিত পশুটিও আজ কোরবানি করবেন।

এদিকে, কোরবানির পর নিজ উদ্যোগেই বর্জ্য অপসারণ করছেন সবাই। ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) সিটি করপোরেশনের নির্ধারিত জায়গার পাশাপাশি রাজধানীর অলিগলি-রাজপথ, বাড়ির গ্যারেজ কিংবা ফুটপাতেও পশু কোরবানি হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়