ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে
সংবাদের আলো ডেস্ক: ঈদের ছুটিতে আজ শুক্রবারও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, কিংবা ছুটি পাননি, তারা প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটে চলেছেন।
শুক্রবার (২৯ মে) রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারের সামনে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। তারা জানান, রাস্তাঘাট ফাঁকা হওয়ায় আরামদায়ক যাত্রা নিশ্চিত করতেই ঈদের দ্বিতীয় দিন বাড়ি যাচ্ছেন তারা। অনেকে ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সাথে উদযাপন শেষে দ্বিতীয় দিন অন্য আত্মীয়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন।
এদিকে, বাড়ির পথ ধরতে স্টপেজ ছাড়াও বিভিন্ন সড়কের মোড় থেকে বাসে উঠছেন যাত্রীরা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।