পাকিস্তানে নতুন দল ‘তেলাপোকা’ আওয়ামী লীগের আত্মপ্রকাশ
সংবাদের আলো ডেস্ক: ভারতের তেলাপোকা জনতা পার্টি (সিজেপি) নামে একটি দলের আত্মপ্রকাশের পর উত্তাল এখন নেট দুনিয়া। এবার ভারতের ঢেউ আছড়ে পড়ল যেন পাকিস্তানেও। দেশটিতে একটি নয়, তিনটি দল গঠন হয়েছে ভারতের দলটির অনুপ্রেরণায়। এগুলো হলো- তেলাপোকা আওয়ামী লীগ, তেলাপোকা আওয়ামী পার্টি এবং মুত্তিহিদা তেলাপোকা মুভমেন্ট।
শুক্রবার (২২ মে) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে একটি ব্যঙ্গ হিসেবে শুরু হওয়া এই ভাইরাল তেলাপোকা আন্দোলনটি সীমান্ত পেরিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। আর এর ফলে তৈরি হওয়া দলগুলোর নামে তৈরি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোর ফলোয়ার বাড়ছে হু হু করে।
তেলাপোকা আওয়ামী লীগ দলটি তাদের বায়োতে লিখেছে ‘তরুণদের একটি রাজনৈতিক ফ্রন্ট, তরুণদের দ্বারা পরিচালিত দল, আর এটি পাকিস্তানের জন্য।’ এমনকি এসব দল যেসব লোগো ব্যবহার করেছে সেগুলোর সঙ্গে ভারতের তেলাপোকা জনতা পার্টির লোগোর সাদৃশ্য রয়েছে।
ভারতের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের একটি শুনানির সময় দেশটির বেকার তরুণদের তেলাপোকা ও পরজীবীর সঙ্গে তুলনা করেন। এর প্রতিবাদ স্বরূপ অভিজিত দিপকে নামে ৩০ বছর বয়সী এক তরুণ তেলাপোকা জনতা দল নামে একটি পার্টি নামে একটি দল গঠন করেন। যা দেশটিতে ব্যাপক আলোড়ন ফেলে। তাদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এখন পর্যন্ত দুই কোটি মানুষ যুক্ত হয়েছে। যা বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের চেয়েও বেশি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।