বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় বিশেষ রিকশা প্রদর্শনী

সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার রাস্তায় লাল, সাদা ও নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশা চালু করা হয়েছে। এ উপলক্ষে বিশেষ রিকশাগুলোর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মার্কিন দূতাবাসের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারত্বকে প্রতিফলিত করার কথা বলা হয়েছে। ঢাকায় চালু করা এসব রিকশা মূলত যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার রঙ লাল, সাদা ও নীল দিয়ে বিশেষভাবে সজ্জিত করা হয়েছে।

বুধবার (২০ মে) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই সুসজ্জিত রিকশাগুলোর ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন একটি রিকশায় চড়ে এ প্রদর্শনী কার্যক্রমে অংশ নিচ্ছেন।

আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতার ২৫০ বছর পূর্ণ করবে। এই ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে এই বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে স্বাধীনতা বার্ষিকী উদযাপন উপলক্ষে দেয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, একটি মাত্র পার্চমেন্ট পেপার এবং ৫৬টি স্বাক্ষরের মাধ্যমে মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিযাত্রা শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের। 

Politics

দূতাবাস জানায়, এই রঙিন রিকশাগুলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্ব, সাংস্কৃতিক মেলবন্ধন এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়