বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভারত ভবিষ্যতে কোন দুঃসাহস দেখালে ইতিহাসে পরিণত হবে

সংবাদের আলো ডেস্ক: ভবিষ্যতে কোন দুঃসাহস দেখালে ভারত ইতিহাসে পরিণত হবে এবং এর ভূগোলও পরিবর্তিত হবে বলে হুশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খবর ডন নিউজের। 

সোমবার (১৮ মে) জিও নিউজের ক্যাপিটাল টক অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্ত্যব্য করেন।

খাজা আসিফ বলেন, একটি জাতি হিসেবে ভারত মনে করে তাদের সম্মান ক্ষুণ্ন হয়েছে। তবে পাকিস্তান যেকোন ধরনের সংঘাতের জন্য প্রস্তুত। 

তিনি আরও বলেন, গত বছরের ২২ এপ্রিল পাহেলগাম হামলা থেকে শুরু হয়ে সামরিক সংঘর্ষে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের বিরুদ্ধে ধ্বংসাত্মক জবাব দিয়েছে।

সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর উস্কানিমূলক মন্তব্য করে। আর তারই জবাবে ভারতকে সর্তক করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেন, এ ধরনের মন্তব্যের মাধ্যমে ভারতীয় সেনাপ্রধান তার হারানো সম্মান পুনরুদ্ধারের চেষ্টা করছেন। সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলের অংশ হতে চায় নাকি ইতিহাসের অংশ হতে চায়।

প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, পাকিস্তান বর্তমানে আঞ্চলিকভাবে উচ্চ মর্যাদাসম্পন্ন অবস্থানে রয়েছে। এদিকে, ভারত ও ইসরায়েলের সম্ভাব্য সমন্বয়ের প্রশ্নে তিনি বলেন, তাদের উদ্দেশ্যের মধ্যে মিল থাকতে পারে। ইসরায়েল চায় না এই অঞ্চলে তার সহযোগী ভারত ছাড়া অন্য কোনো শক্তি বেশি প্রভাবশালী হোক।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়