কিছু কর্মকর্তার কারণে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, এর দায় পুরো বাহিনীর ওপর পড়তে পারে না
সংবাদের আলো ডেস্ক: কিছু কর্মকর্তার কারণে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, এর দায় পুরো বাহিনীর ওপর পড়তে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার (১৮ মে) দুপুরে র্যাব সদরদফতরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না ফ্যাসিবাদী শাসনামলে যে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়নি। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে কয়েকজন কর্মকর্তার অ্যাক্টিভিটিস পুরা প্রতিষ্ঠান দায়-দায়িত্ব নিতে পারে না।
তিনি আরও বলেন, বর্তমানে সেই সব প্রতিষ্ঠানের আইনে ওই সমস্ত অফিসারদেরকে বিচারের ও আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা ইতোমধ্যে অনুশাসন দিয়েছি। কারণ প্রতিষ্ঠান দায়ী না।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আমেরিকা যে সময় র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলো সেই সময় র্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল যা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। এখন আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স নাম দেই সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন।
তিনি আরও জানান, নতুন নাম হবে কি না তা এখনো ঠিক হয়নি, সরকার চিন্তা করছে। এদিকে এলিট ফোর্স হিসেবেও জবাবদিহিতা থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।