শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

চাঁদপুরের পথে তারেক রহমান

সংবাদের আলো ডেস্ক: দীর্ঘ ২২ বছর পর আজ শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে ইলিশের বাড়ি চাঁদপুরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি, বিরাজ করছে উৎসবের আমেজ। সফরে প্রধানমন্ত্রী জেলার সেচ সুবিধার জন্য দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখলন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং অংশ নেবেন।

ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখনন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভাসহ একাধিক কর্মসূচি পালনের চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার পর গুলশানের বাসভবন থেকে সফরসঙ্গীদের নিয়ে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করে। 

সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। পরবর্তীতে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বিশ্বখাল পুনঃখলন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রী।

বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন সরকার প্রধান। এই মাঠ থেকেই ভার্চ্যুয়ালি আরও ২১টি জেলায় এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করবেন তিনি। সফর শেষে চাঁদপুর ক্লাবে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে প্রতিনিধি সভায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়ার কথা রয়েছে তার। 

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে গত কয়েকদিন ধরেই চাঁদপুরে আনন্দ মিছিল ও শোডাউন করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদলের বিশাল শোডাউন ছিল চোখে পড়ার মতো।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়