গাজীপুরে ব্যাংক ম্যানেজারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মুক্তিপন আদায়
পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর কৃষি ব্যাংকের ম্যানেজার আব্দুস সবুরকে মাইক্রোবাসে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপন আদায় করেছে অপরাহানকারীরা । পরে তাকে চন্দ্রা -নবীনগর সড়কের কবিরপুরে তাকে গাড়ি থেকে ফেলে দেয় । এই ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন।
আহত হলেন বগুড়া জেলার সোলাইমন আলীর ছেলে আব্দুস সবুর। তিনি কালিয়াকৈর কৃষি ব্যাংক শাখার ম্যানেজার হিসাবে দায়িত্বরত আছেন। বৃহস্পতিবার(১৪মে)বিকেল সাড়ে পাচঁটায় কালিয়াকৈর বাইপাস এলাকায় এঘটনা ঘটে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে তিনি কালিয়াকৈর বাইপাসে বগুড়া যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন । এ সময় হঠাৎ করে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জোর করে উঠিয়ে নিয়ে যায় অপহংকারী । পরে অপহরণকারী দল মাইক্রোবাসের মধ্যে ৩/৪ ঘন্টা মারধর করে মোবাইলের মাধ্যমে এক লাখ টাকা নিয়ে নেয় । পরে রাত দশটার দিকে তাকে চন্দ্রা -নবীনগর মহাসড়কের কবিরপুরে গাড়ি থেকে ফেলে দেয় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, অপহরণকারীদের ধরতে পুলিশ কাজ করছে ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।