গাজীপুরে নবযাতকের মৃতদেহ উদ্ধার
পুনম শাহরীয়ার ঋতু,নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাজাডেক বাথান বাড়ি এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি কন্যা নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাতক্ষনিক ওই নবজাতকের পরিচয় পাওয়া যায়নি। তবে নবজাতকের বয়স আনুমানিক সাত মাসের হতে পাড়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায় বৃহস্পতিবার বিকালে ওই এলাকার একটি খেলার মাঠের পাশে ওই মৃত নবজাতকের লাশ স্থানীয় কয়েকটি কুকুর টানা হেছড়া করছিলো। এসময় পাশে মাঠে খেলাধুলা রত কয়েকজন কিশোর বিষয়টি দেখে স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে। স্থানীয় লোকজন এসে কুকুর গুলিকে তাড়িয়ে দেয়।পরে বিষয়টি পুলিশকে জানালে সন্ধ্যা সাতটার দিকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠায়। পুলিশের ধারনা শিশুটির জন্মের পর কেও হত্যা করে ফেলে গেছে।
স্থানীয় বাসিন্দা আখি আক্তার জানায় আমরা বিকালে শিশুটিকে এখানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। যাহারা এ কাজ করেছে এটা বড় অন্যায় করেছে। শিশুটির তো কোন অপরাধ নেই। যে এ কাজটি করেছে আমরা তার কঠিন শস্তি দাবি করছি।
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম জানায় ৭ মাস বয়সের একটি নবজাতকেন মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।