বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিআরটিসি বাসের অগ্রিম টিকিট পাওয়া যাবে রবিবার থেকে

সংবাদের আলো ডেস্ক: ঈদুল আজহায় ঘরে ফেরা মানুষের জন্য আগামী ২৩ মে থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এই সার্ভিসের অগ্রিম টিকিট আগামী রবিবার (১৭ মে) থেকে বিক্রি শুরু হবে।

বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিআরটিসি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা-২০২৬ এ ঘরমুখী যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিস চালু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরেও বলা হয়, যাত্রীদের নিরাপদ যাতায়াতের সুবিধার্থে আগামী ১৭ মে থেকে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং ২৩ মে থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়