বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গাজীপুরে স্কুলে ক্লাশ চলাকালে চলন্ত ফ্যান খুলে পড়ে তিন শিক্ষার্থী আহত

পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর গার্লস স্কুলে ক্লাস চলাকালীন চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে ষষ্ঠ শ্রেণির তিন ছাত্রী আহত হয়েছে।

গতকাল বুধবার দুপুর ৩টার দিকে বাজার এলাকার কালিয়াকৈর গার্লস পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো কালিয়াকৈর উপজেলার টান কালিয়াকৈর এলাকার ভাড়াটিয়া মোঃ পারভেজ আহমেদ (৪৫) এর মেয়ে তাসনিয়া (১২), শারিকা ও হাবিবা।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পাঠদান চলাকালে ওই স্কুলের ষষ্ট্র শ্রেণিকক্ষের একটি চলন্ত সিলিং ফ্যান খুলে নিচে পড়ে যায়। এতে ফ্যানের আঘাতে তিন শিক্ষার্থী আহত হয়। ঘটনার পরপরই শিক্ষক ও সহপাঠীরা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর রুমাইছা জেনারেল হাসপাতালে নিয়ে যান|আহত তিন শিক্ষার্থীকে এসময় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎস্যা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবকদের অনেকেই বিদ্যালয়ের শ্রেণিকক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর গার্লস স্কুলের প্রধান শিক্ষক সুভাস চন্দ্র সরকার জানায় অসাবধনতা বসত ফ্যান খুলে পড়ে তিন শিক্ষার্থী সামান্য আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়