গাজীপুরে ডাকাতি হওয়া চাল উদ্ধার,গ্রেফতার-২
পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন চাল ব্যবসায়ীর দোকান থেকে ডাকাতি হওয়া ৬শত ১০ বস্তা চাল উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় লিটন নামে এক চাল ব্যবসায়ী ও তার কর্মচারীকে গ্রেফতার করা হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিদের্শে এ অভিযান করা হয় বলে জানিয়েছে পুলিশ সদস্যরা।
মঙ্গলবার(২৮এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর বাজারে এ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশ জানায়, গত রোববার রাত ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে সিরাজগঞ্জের কড্ডার মোড়ের সড়ক পথে চাল বহনকারী একটি ট্রাকের গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে ওই ট্রাকের চালক ও হেলপারকে হাত,মুখ বেধে একটি সড়কের পাশে ধান খেতে ফেলে দেয়। চাউলের মালিক মাহাবুবুর রহমান বিষয়টি যেনে ওই রাতেই কড্ডার মোড় সিমলা থানায় পৌছে বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে।
এসময় পুলিশ বিভিন্ন থানাকে জানালে কালিয়াকৈর থানার পুলিশ সোমবার রাত ১০টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের বড় কাঞ্চনপুর এলাকা থেকে খালি ট্রাকটি উদ্ধার করে। পরে তদন্ত শুরু করলে অভিযানের মাধ্যমে লুট হওয়া চালের সন্ধান মেলে। মঙ্গলবার দুুপুরে কালিয়াকৈর বাজারে অভিযান চালিয়ে,স্বপন সাহা,লিটন এন্টারপ্রাইজ ও মোজাম্মেলসহ তিনটি দোকান থেকে প্রায় ৬শত ১০বস্তা চাল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যার বাজার মূল্যে ১০ লাখ ৬৫ হাজার টাকা বলে জানান চাল মালিক।
এ সময় ঘটনাস্থল থেকে চাল ব্যবসায়ী লিটন ও তার কর্মচারীকে গ্রেফতার করা হয়। বাকী জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। চাল মালিক হাজী মোঃ মাহাবুবুর রহমান সোহেল জানান, আমার এত টাকার চাল ডাকাতি হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর কারণে দ্রুত উদ্ধার হয়েছে। আমি পুলিশকে ধন্যবাদ জানানো ছাড়া আর কিছু বলতে পারবো না। তবে এই কাজে সাথে যারা যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক সাজা দাবি করি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম পিপিএম বার জানান, লুন্ঠিত চাল ও ট্রাক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজন গ্রেফতার করা হয়েছে। আরও যারা এ ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।