উলিপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি কেন্দ্র পরিদর্শন করেন সিভিল সার্জন
খালেক পারভেজ লালু, উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: সারা দেশের ন্যায় কুড়িগ্রাম উলিপুর উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। কর্মসূচির মাঠ পর্যায়ের মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে (২৬এপ্রিল) জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস এবং ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের অস্থায়ী টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা উলিপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ACF-এর সহায়তায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত স্বাস্থ্যকর রন্ধন প্রণালী প্রদর্শনী ও মা সমাবেশে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোহাম্মদ হারুন অর রশীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ও প্রোগ্রাম অফিসারবৃন্দ, ইউনিসেফ প্রতিনিধি, জেলা SRHR কোঅর্ডিনেটর (Jhpiego), জেলা ইপিআই সুপার এবং ACF-এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।এ সময় সিভিল সার্জন টিকাদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মা সমাবেশে তিনি উপস্থিত মা ও অভিভাবকদের সাথে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের গুরুত্ব, মানসিক সুস্থতা, গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ প্রসব, ফিস্টুলা প্রতিরোধ এবং হাম-রুবেলা প্রতিরোধ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।