মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে নকল চিপস কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধ নকল চিপস কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অবৈধ কারখানার স্বত্বাধিকারী আব্দুর রহিম বিএসটিআই’র অনুমোদন ছাড়াই চিপস কারখানা স্থাপন করেছেন। যেখানে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে নিম্নমানের চিপস ও আচারসহ বিভিন্ন খাদ্যদ্রব্য।

উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, বেলকুচি উপজেলার গোপালপুর এলাকায় নকল চিপস, আচারসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরির কারখানায় মোবাইল কোর্ট চালানো হয়। কোনো প্রকার অনুমোদন ছাড়াই কারখানাটি পরিচালিত হচ্ছিল।

নকল পণ্য তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির দায়ে কারখানার স্বত্বাধিকারী আব্দুর রহিমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়