ইরানের সর্বশেষ প্রস্তাবে ‘অসন্তুষ্ট’ ট্রাম্প : দ্য নিউ ইয়র্ক টাইমস
সংবাদের আলো ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ প্রস্তাবে ‘অসন্তুষ্ট’ বলে জানিয়েছে একাধিক মার্কিন গণমাধ্যম, যার মধ্যে রয়টার্স, নিউইয়র্ক টাইমস ও সিএনএন রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরান প্রস্তাব দিয়েছে—তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হোক। তবে ট্রাম্প প্রশাসন চায়, এই ইস্যুটি শুরুতেই আলোচনায় আনা হোক।
রয়টার্সকে ব্রিফ করা এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ইরানের এই অবস্থানের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।
এদিকে নিউইয়র্ক টাইমস বলছে, হোয়াইট হাউসে আলোচনায় ট্রাম্প স্পষ্টভাবেই জানান, তিনি ইরানের প্রস্তাবে সন্তুষ্ট নন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এই প্রস্তাব গ্রহণ করবেন না বলেই ধারণা করা হচ্ছে। সেখানে আরও উল্লেখ করা হয়, ইরানের পারমাণবিক ইস্যু সমাধান না করে তাদের বন্দরের ওপর থেকে অবরোধ তুলে নিলে যুক্তরাষ্ট্র আলোচনায় একটি গুরুত্বপূর্ণ চাপের হাতিয়ার হারাতে পারে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।