,

শিরোনাম

কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় স্ত্রীর দায়ের করা যৌতুক ও নির্যাতন মামলায় স্বামী আবু তালহা(৪৬) কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে উপজেলার মৌচাক এলাকা থেকে আবু তালহাকে আটক করা হয়। আটককৃত ওই যুবক হলো গাইবান্ধা সদর উপজেলার অনামিকা লেন গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। সে মৌচাক চেয়ারম্যানবাড়ি রোড এলাকায় বিশ্বাস মজ্ঞিল  এ স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতো।

পুলিশ সূত্র জানায় গত ১৯ জুলাই ২০২৪ সালে কুমিল্লার সুমাইয়া আক্তার মুক্তার সাথে বিয়ে হয়। বিয়ের সময় তাকে ঘরের আসবাবপত্রসহ নগদ সাড়ে তিন লাখ টাকা যৌতুক দেয়। এদিকে বিয়ের বছর না ঘুরতেই  ফের আরো ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। এদিকে টাকা দিলে অস্বীকৃতি জানালে গত ২৪ এপ্রিল রাতের এগারোটার দিকে স্বামী স্ত্রীর মধ্যে কলহবাধে। ঝগড়ার এক পযায়ে মুক্তাকে এলাপতারি মারধোর ও শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। 

এসময় ভোক্তভোগীর আর্তচিৎকারে আসে পাশের লোকজন এসে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করেন। এসময় ওই স্ত্রী দুই মাসের  অন্তঃসত্তা থাকায় তল পেটে লাথী মেরে আঘাত করার কারনে বাচ্চাটি নষ্ট হয়ে যায়।

পরে এ ঘটনায় ২৪ এপ্রিল রাতে সুমাইয়া আক্তার মুক্তা বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করলে ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ আবু তালহাকে আটক করে। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানায় স্ত্রীর করা যৌতুক মামলায় স্বামীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়