রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

হোয়াইট হাউসে গুলির ঘটনা ‘আমাদের ঐক্যবদ্ধ করেছে’: ট্রাম্প

সংবাদের আলো ডেস্ক: হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে গুলির ঘটনা আমাদের ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

স্থানীয় সময়  শনিবার (২৫ এপ্রিল) হোটেল হিলটনে আয়োজিত অনুষ্ঠানে গোলাগুলির ঘটনার পর হোয়াইট হাউসে ফিরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। 

ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি ছিল মতপ্রকাশের স্বাধীনতাকে ঘিরে একটি আয়োজন, যেখানে দুই দলের রাজনীতিক ও সংবাদমাধ্যমের সদস্যদের একত্র হওয়ার কথা ছিল। এক অর্থে সেটি হয়েছে।

দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে ট্রাম্প বলেন, সন্দেহভাজন ব্যক্তি সিক্রেট সার্ভিসের সাহসী সদস্যদের মাধ্যমে দ্রুত নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। তারা খুব দ্রুত কাজ করেছে। এ সময় দেশবাসীর প্রতি রাজনৈতিক বিভেদ শান্তিপূর্ণভাবে মেটানোর আহ্বান জানান ট্রাম্প। 

তিনি বলেন, আমি সব আমেরিকানকে আহ্বান জানাই, হৃদয় থেকে আবারও শান্তিপূর্ণভাবে মতপার্থক্য মেটানোর প্রতিশ্রুতি দিন। আমাদের পার্থক্য দূর করতে হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়