বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

লেবাননে হামলায় ফরাসি শান্তিরক্ষী নিহত

সংবাদের আলো ডেস্ক: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যদের হামলায় আরও এক ফরাসি শান্তিরক্ষী নিহত হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ফরাসি ওই সৈন্যের প্রাণহানির তথ্য নিশ্চিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্ট জানান, করপোরাল আনিসে জিরাদাকে গতকাল দেশে ফিরিয়ে আনা হয় এবং বুধবার সকালে তিনি মারা যান।

গত শনিবার দক্ষিণ লেবাননে জাতিসংঘের মিশন ইউনিফিলে দায়িত্ব পালনের সময় আরেক ফরাসি শান্তিরক্ষী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেন ম্যাক্রোঁ।

যদিও ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, এই ঘটনাটির সঙ্গে তারা জড়িত ছিল না। সেদিনের ঘটনায় আরও দু’জন শান্তিরক্ষী আহত হয়েছেন।

এর আগে, ম্যাক্রোঁ বলেছিলেন, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে তার পূর্ণ সমর্থন আছে। তবে তিনি আশঙ্কা করে বলেছেন, চলমান সামরিক অভিযান বন্ধ না হওয়ায় এই যুদ্ধবিরতি অকার্যকর হতে পারে।

হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগ ও ইসরায়েলকে লেবাননের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়