যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে ইসরাইলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
সংবাদের আলো ডেস্ক: যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে ইসরাইলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
হিজবুল্লাহর দাবি, ‘লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায়’ এবং ইসরাইলের ‘স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘনের’ প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ, ইসরাইল বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং ঘরবাড়ি ও গ্রাম ধ্বংস করছে। এর জবাবে তারা উত্তর ইসরাইলের একটি সামরিক স্থাপনায় রকেট ও হামলাকারী ড্রোন নিক্ষেপ করেছে, যেখান থেকে দক্ষিণ লেবাননের একটি শহরের দিকে গোলাবর্ষণ করা হচ্ছিল।
অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানায়, মঙ্গলবার হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে অবস্থানরত সেনাদের লক্ষ্য করে কয়েকটি রকেট নিক্ষেপ করে। এর জবাবে তারা রকেট উৎক্ষেপণস্থলে হামলা চালায়। পাশাপাশি লেবানন থেকে ছোড়া একটি ড্রোন ইসরাইলি আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়েছে বলেও জানানো হয়।
এ ঘটনার মধ্য দিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।