বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সুপ্রিম কোর্টে ভার্চুয়াল বিচারকাজ প্রত্যাহার করার দাবি আইনজীবীদের

সংবাদের আলো ডেস্ক: সুপ্রিম কোর্টে সপ্তাহে দু’দিন ভার্চুয়াল বিচারকাজ অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন আইনজীবীরা। এ সময় ভার্চুয়াল বিচারকাজ প্রত্যাহার না করলে বৃহস্পতিবার কালো পতাকা মিছিলসহ লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ মিছিলের পর এই হুঁশিয়ারি দেন তারা।

এসময় আইনজীবীরা বলেন, ভার্চুয়াল শুনানির ফলে অনেক গুরুত্বপূর্ণ মামলা নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিচ্ছে। এতে বিচারের নামে প্রহসন হচ্ছে। বিচারিক কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। তাই অবিলম্বে ভার্চুয়ালি বিচারকাজ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। 

এর আগে, আইনজীবীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়