শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইরানকে অস্ত্র সরবরাহ করবে না চীন, দাবি ট্রাম্পের

সংবাদের আলো ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইরানকে অস্ত্র সরবরাহ না করতে চিঠি দিয়েছিলাম। এর জবাবে তিনি আমাকে আশ্বস্ত করেছেন, তাদের কোনো অস্ত্র দিচ্ছে না। খবর রয়টার্সের।

বুধবার (১৫ এপ্রিল) ফক্স বিজনেস নেটওয়ার্কে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেছেন।

তবে এই চিঠি আদান-প্রদানের সময়কাল সম্পর্কে ট্রাম্প নির্দিষ্ট করে কিছু জানাননি।

এর আগে, গত সপ্তাহে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, যে কোনো দেশ যদি ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করে, তাহলে তাদের ওপর তাৎক্ষণিকভাবে ৫০% শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্প আরও জানান, ইরান যুদ্ধ ও ভেনেজুয়েলার পরিস্থিতি বৈশ্বিক তেলের বাজারে বড় কোনো পরিবর্তন আনবে বলে তিনি মনে করেন না। একইসঙ্গে আগামী মাসে শি জিনপিংয়ের সঙ্গে তার নির্ধারিত বৈঠকেও এর প্রভাব পড়বে না বলে জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়