ইরান যুদ্ধের জেরে তেল-গ্যাস থেকে রাশিয়ার আয় দ্বিগুণ
সংবাদের আলো ডেস্ক: ইরানকে কেন্দ্র করে যুদ্ধে রাশিয়ার তেল রাজস্ব উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে সৃষ্ট তেল ও গ্যাস সংকটের কারণে রাশিয়ার সবচেয়ে বড় একক তেল কর থেকে আয় প্রায় দ্বিগুণ হতে পারে।
ফেব্রুয়ারির শেষদিকে ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর দেশটি হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়, যা দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি পরিবহন হয়। এতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি উঠে যায়।

রয়টার্সের প্রাথমিক হিসাব মতে, উৎপাদন তথ্য ও তেলের দামের ভিত্তিতে রাশিয়ার তেল উৎপাদনের ওপর খনিজ উত্তোলন শুল্ক মার্চের ৩২৭ বিলিয়ন রুবল থেকে বেড়ে এপ্রিল মাসে প্রায় ৭০০ বিলিয়ন রুবল (প্রায় ৯ বিলিয়ন ডলার) হবে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার জন্য এই সংঘাত অপ্রত্যাশিত আর্থিক সুবিধা বয়ে আনছে বলে ধারণা করা হচ্ছে। তেল ব্যবসায়ীদের মতে, সাম্প্রতিক ইতিহাসে এই সংঘাতই অন্যতম বড় জ্বালানি সংকট তৈরি করেছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।