শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

‌‘হরমুজ প্রণালিতে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবে যুক্তরাষ্ট্র’

সংবাদের আলো ডেস্ক: হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজগুলির ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে আন্তর্জাতিক জাহাজগুলির নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা যায়।

বুধবার (০৮ এপ্রিল) টাইমস অব ইসরাইল এই তথ্য জানিয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ উল্লেখ করেছেন, ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কারণ তারা ক্লান্ত। পাশাপাশি তিনি হরমুজ প্রণালিতে যানজট নিরসনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার রাতে শর্তসাপেক্ষ ১৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর, বিশ্ববাজারে তাৎক্ষণিকভাবে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। ট্রাম্প আরও বলেন, যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হবে, যখন ইরান আন্তর্জাতিক জাহাজগুলিকে ‘সম্পূর্ণ ও নিরাপদভাবে’ হরমুজ প্রণালির মাধ্যমে চলাচলের সুযোগ দেবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়