বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

চার জেলায় নতুন ডিসি নিয়োগ

সংবাদের আলো ডেস্ক: রাজবাড়ী, ঠাকুরগাঁও, পাবনা ও রংপুরে নতুন জেলা প্রশাসককে (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বর্ণিত নতুন জেলা প্রশাসকরা হলেন:

১. মিজ আফরোজা পারভীন (১৬৫৩৯), জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাজবাড়ী।

২. মোহাম্মদ রফিকুল হক (১৬৫৫৩), জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও।

৩. আমিনুল ইসলাম (১৬৬২৯), জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পাবনা।

৪. মোহাম্মদ রুহুল আমিন (১৬৬১৭), জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রংপুর।

এর আগে, ২৯ মার্চ ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় সরকার। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়