বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হবে

সংবাদের আলো ডেস্ক: দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দখল করা নিয়ে এখন ভাবছি না। সেখানে পুঁতে রাখা মাইন নিয়ে ফ্রান্সের ভাবা উচিত; যুক্তরাষ্ট্রের নয়। ইরানে ক্ষমতার পালাবদলই আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের একমাত্র লক্ষ্য, ইরান কোন ভাবেই পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারবে না। সেই লক্ষ্য আমরা অর্জন করতে পেরেছি।

‘আমারা আমাদের টার্গেট অনুযায়ী কাজ করছি এবং আশা করছি খুব দ্রুতই এই যুদ্ধ শেষ হবে,’ যোগ করেন ট্রাম্প।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়