গত ৫০ বছরের ভুল নীতির পুনরাবৃত্তি করছেন ‘প্রেসিডেন্ট ট্রাম্প’
সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত পাঁচ দশকে দেশটির পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতিতে যে ভুলগুলো হয়েছে, সেগুলোর পুনরাবৃত্তি করছেন বলে মন্তব্য করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সাবেক মার্কিন কর্মকর্তা রিচার্ড স্টেঙ্গেল বলেন, ট্রাম্প এসব করছেন ‘অভূতপূর্ব অজ্ঞতা ও দুর্নীতির’ মাধ্যমে।
রাজনীতি ও পররাষ্ট্রনীতি বিশ্লেষক স্টেঙ্গেল ওবামা প্রশাসনের সময় আন্ডার সেক্রেটারি অব স্টেট হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি টাইম ম্যাগাজিনের সম্পাদকও ছিলেন।
এর আগে, স্টেঙ্গেল আরও বলেন, ট্রাম্পের ‘সত্যের প্রতি কোনো আনুগত্য নেই’। তার ভাষায়, ট্রাম্প যেন একাই সব আলোচনা চালাচ্ছেন—জটিল কূটনৈতিক বিষয়গুলোকে তিনি ‘রিয়েল এস্টেট চুক্তির’ মতো দেখছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।