সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

যুদ্ধের অনিশ্চয়তায় সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের

সংবাদের আলো ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধের স্থায়িত্ব ও তীব্রতা নিয়ে বাড়তে থাকা ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে চলতি বছরের সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংক। 

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সামরিক অভিযান অর্থনৈতিক কার্যক্রমে ব্যাপক প্রভাব ফেলছে এবং সংঘাত শুরুর পর থেকেই অর্থনৈতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য মন্দা দেখা গেছে। দেশীয় ও বৈশ্বিক—দুই ক্ষেত্রেই ভূরাজনৈতিক অনিশ্চয়তা বেড়েছ। বিশেষ করে যুদ্ধ কতদিন চলবে, কতটা তীব্র হবে এবং কীভাবে শেষ হবে, তা নিয়ে দেখা দিয়েছে অস্থিরতা।

ধারণা করা হচ্ছে, ইরানের সঙ্গে যুদ্ধ এবং লেবাননে সংঘাত এপ্রিলের শেষ দিকে শেষ হতে পারে। এই প্রেক্ষাপটে ২০২৬ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা জানুয়ারিতে যুদ্ধ শুরুর আগে দেয়া ৫ দশমিক ২ শতাংশ পূর্বাভাসের চেয়ে কম। 

তবে ২০২৭ সালে, প্রবৃদ্ধি বেড়ে ৫ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে, যেখানে আগের পূর্বাভাস ছিল ৪ দশমিক ৩ শতাংশ। ২০২৫ সালে ইসরায়েলের অর্থনীতি ২ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে, যা গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের কারণে প্রভাবিত হয়।

এদিকে, সংশোধিত প্রবৃদ্ধি পূর্বাভাসের পাশাপাশি নীতিগত সুদহার ৪ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, সর্বশেষ সুদহার নির্ধারণের পর থেকে মূল্যস্ফীতির চাপ বেড়েছে, যার মূল কারণ বৈশ্বিক জ্বালানির দামের উল্লেখযোগ্য বৃদ্ধি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়