রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

যমুনাসেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সোয়া ৩ কোটি ছাড়িয়েছে

আখতার হোসেন খান,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: যমুনাসেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সোয়া ৩ কোটি টাকা ছাড়িয়ে গেছে। শুক্রবার (২৮ মার্চ)  রাত সাড়ে ১২ টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত পূর্বপাড়ে গাড়ী পারাপার হয়েছে ১৮ হাজার ৩৬ টি, টোল আদায় ১ কোটি ৬০ লক্ষ ২৪ হাজার ৪৫০ টাকা।

পশ্চিম পাড়ে  গাড়ী পারাপার ২৪ হাজার  তিন শত ৩৮ টি টোল আদায় ১ কোটি ৭০ লক্ষ টাকার লক্ষ  ৯০ হাজার ৬০০ টাকা। মোট গাড়ী পারাপার হয়েছে  ৪২ হাজার ৩৭৪ টি এবং  মোট টোল আদায় হয়েছে  ৩ কোটি ৩১ লক্ষ ১৫ হাজার ৫০ টাকা।

যমুনাসেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদের পরে কর্মস্থলে ফেরা মানুষের কিছুটা চাপ এখনো রয়েছে। ২/১ দিনের মধ্যেই গাড়ির চাপ কমে যেতে পারে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়