শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শাহজাদপুরে এনসিপি নেতার মিথ্যাচারের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের সোহেল রানা(২৪)’র হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং জাতীয় নাগরিক পার্টির(এনসিপি)’র যুগ্ন সদস্য সচিবস এস.এম. সাইফ মুস্তাফিজের মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উপজেলা বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার (২৮মার্চ) শাহজাদপুর পৌর এলাকার মনিরামপুর বাজারের চৌরাস্তা থেকে উপজেলা পরিষদের প্রধান সড়কে বেলা সাড়ে ১১ থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল আমিন হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা, যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ম সচিব জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা নাদিম আলী, নিহত সোহেলের মা রুবি খাতুন, তার মামা আব্দুল আলিম বাঘা প্রমুখ।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, সোহেল হত্যা কোন রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। আমরা সোহেল হত্যার বিচার চাই এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি। কিন্তু জাতীয় নাগরিক পার্টির(এনসিপি)’র যুগ্ন সদস্য সচিব এস. এম.সাইফ মোস্তাফিজ ওই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ডক্টর এম এ মুহিত কে জড়িয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে আসছে। যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এন সি পি নেতা সাইফ মোস্তাফিজ যে ভাষায় কথা বলছেন তাতে প্রতিয়মান হয় যে এই হত্যাকাণ্ডের সাথে তার সংশ্লিষ্টতা রয়েছে।

মানববন্ধনে বক্তারা ঘোষণা দিয়ে বলেন, এনসিপি’র নেতা সাঈদ মোস্তাফিজ যদি মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রধান থেকে বিরত না থাকেন তাহলে পরবর্তীতে তাকে শাহজাদপুরে অবাঞ্ছিত ঘোষণা সহ প্রতিহত করা হবে। উক্ত মানববন্ধনে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২০ মার্চ শুক্রবার রাতে ঈদের বোনাস দেয়ার কথা বলে সোহেলকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

পরদিন কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া গ্রামের ধানক্ষেত থেকে পুলিশ সোহেল রানার গলাকাটা লাশ উদ্ধার করে। এ ব্যাপারে সোহেলের মা রুবি খাতুন বাদী হয়ে ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নাম উল্লেখসহ ৪/৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে এঘটনায় জরিত থাকার অভিযোগে কায়েমপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে দল থেকে বহিস্কার করেছে বিএনপি।

গত বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে হত্যাকাণ্ডের সপ্তাহ পের হলেও এখনো কাওকে আটক করতে পারেনি থানা পুলিশ। অপরদিকে আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়