নওগাঁয় শহীদ জিয়া প্রজন্ম দলের ১নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি ওয়াহেদ, সম্পাদক আইয়ুব আলী
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের কোমাইগাড়ী ১নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টায় কোমাইগাড়ীতে এক আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ওয়াহেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইয়ুব আলী।
উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ হাসান লিপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ জিয়া প্রজন্ম দলের আহ্বায়ক মোঃ সুমন হোসেন, জেলা সদস্য সচিব সম্রাট, থানা শ্রমিক দলের নেতা মোঃ সাজু হোসেন, পৌর শাখার সভাপতি মোঃ চঞ্চল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রনি পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ সুইট হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মানিক আলী এবং সদর উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ মনিরুল হাসান রুবেলসহ জেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে তরুণ, উদ্যমী ও কর্মীবান্ধব নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মকে সংগঠিত করতে শহীদ জিয়া প্রজন্ম দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং নওগাঁ জেলার সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।