শেরপুর-৩ আসনে রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত: নুরুজ্জামান বাদলের কবর জিয়ারতে মাহমুদুল হক রুবেল
মো: শাকিল আহমেদ,শ্রীবরদী (শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত দাড়িপাল্লার প্রার্থী মরহুম আলহাজ্ব নুরুজ্জামান বাদল ভাইয়ের কবর জিয়ারত করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা মাহমুদুল হক রুবেল।
সম্প্রতি তিনি মরহুমের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এসময় উপস্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মরহুম নুরুজ্জামান বাদলের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তার রাজনৈতিক অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
মাহমুদুল হক রুবেল বলেন, “মরহুম নুরুজ্জামান বাদল ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও জনদরদী রাজনীতিবিদ। তার মৃত্যু শেরপুরবাসীর জন্য অপূরণীয় ক্ষতি।”
এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই কবর জিয়ারতের মাধ্যমে রাজনৈতিক ভিন্নমতের মধ্যেও পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের একটি ইতিবাচক বার্তা প্রতিফলিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।