ভূঞাপুরে অবরুদ্ধ মুক্তিযোদ্ধাকে মুক্ত করলেন ইউএনও
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভ‚ঞাপুরে অবরুদ্ধ মুক্তিযোদ্ধাকে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর বুধবার (১৮ মার্চ) মুক্ত করলেন ইউএনও।
উপজেলা সদরে ঘাটান্দী মৌজায় বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদারের নিজের জায়গা জোরপ‚র্বক দখল করে বাড়ি নির্মাণ করে এবং যাতায়াতের রাস্তাটিতেও তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। দখল করা জমির উপর ঘর নির্মাণ করে তার বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথ বন্ধ করে দেয়ায় তিনি ও তার পরিবার চরম ভোগান্তিতে পড়েন। প্রতিবাদে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার ভ‚ঞাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলন ও বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান সরেজমিনে গিয়ে অবরুদ্ধ মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদারের রাস্তাটি খুলে দেন।
ভবিষ্যতে রাস্তাটি আর বন্ধ না করার নির্দেশ প্রদান করেন। বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার সন্তোষ প্রকাশ করে উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।