সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাগাতিপাড়ায় বড় ভাইকে কুপিয়ে জখনের পরদিন ছোট ভাইকে জখম

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় এক মসজিদের ইমামের ওপর হামলার ঘটনার একদিন পরই তার ছোট ভাইয়ের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। পরপর দুই দিনে একই পরিবারের দুই সদস্যের ওপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় একটি মসজিদের ইমাম আবুল খায়েরের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার (৭ মার্চ) সন্ধয়ার দিকে ইমাম আবুল খায়েরের ছোট ভাই ইয়াকুব এর ওপর আবারও হামলার ঘটনা ঘটে। আবুল খায়ের ও ইয়াকুব উপজেলার পৌরসভা এলাকার ১ নং ওয়ার্ডের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

জানা যায়, ইয়াকুব পাশের গ্রামে তার চাচার বাড়িতে যাওয়ার পথে একা পেয়ে ৪-৫ জন হামলাকারী তাকে ঘিরে ধরে মারধর শুরু করে।

প্রাণ বাঁচাতে ইয়াকুব  আলী কুবাদ দৌড়ে পাশের মোজাম্মেলের বাড়িতে আশ্রয় নিতে গেলে হামলাকারীরা সেখানেও ঢুকে তাকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হামলাকারীদের মধ্যে মিরাজ, মিরাজের ছেলে মেহেদী ও সাইফুলসহ আরও কয়েকজন যারা তার ভাইকে জখম করেছিল তারা তাকে জখম করেছেন  বলে  জানিয়েছেন আহত ইয়াকুব।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইয়াকুবকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সজিবুর রহমান বলেন, রোগীর অবস্থা খুব খারাপ হওয়ায় উনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হয়েছে।

এ বিষয়ে পৌরসভার টুনিপাড়া মহল্লার সাবেক কমিশনার মহসিন আলি বলেন,

দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

বাগাতিপাড়া মডেল অফিসার ইনচার্জ মনজুরুল আলম জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়