মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

চিরচেনা সেই জার্সি পরেই সংসদে হাসনাত আবদুল্লাহ

সংবাদের আলো ডেস্ক: চিরচেনা সেই জার্সি পরেই সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করেছেন হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। বেলা সাড়ে ১১টার দিকে সেই পুরোনো ‘ঐতিহাসিক’ জার্সিতে সংসদে প্রবেশ করতে দেখা যায় হাসনাতকে।

গত ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি জার্সি গায়ে আন্দোলনে দেখা যায় হাসনাতকে। দীর্ঘদিন ধরে একই জার্সিতে আন্দোলন চালিয়ে যান তিনি। এমনকি আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও একই পোশাক পরেছিলেন তিনি।

এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে সেই চিরচেনা টি-শার্ট পরেই মঞ্চে উঠেন হাসনাত।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়