সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে কাজলা স্কুল গলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মাহিম মিয়া (১৫) কিশোরগঞ্জ সদরের দ্বীন ইসলামের ছেলে। সে কাজলা এলাকায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়তো। 

মাহিমের ভগ্নিপতি মো. রাফি জানান, রবিবার রাত ১০টার দিকে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা মাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি রাফি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়