মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানাল জার্মান দূতাবাস

সংবাদের আলো ডেস্ক: সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের জন্য তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ জার্মান দূতাবাস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দূতাবাস থেকে পাঠানো এক বিশেষ অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়।

একইসাথে দীর্ঘ দেড় দশক পর অনুষ্ঠিত এই নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের দৃঢ় সম্পৃক্ততার ভূয়সী প্রশংসা করেছে ইউরোপের প্রভাবশালী এই রাষ্ট্রটি। 

জার্মান দূতাবাস জানিয়েছে, ‘গণতান্ত্রিক সম্পৃক্ততার অর্থপূর্ণ প্রকাশ-নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আমরা বাংলাদেশের জনগণের প্রশংসা করি এবং সব নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানাই।

এতে, দেশটি রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে এবং গণতান্ত্রিক সংস্কার ও উন্নয়নের পথে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখতে নতুন সরকার এবং জাতীয় সংসদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহও জানিয়েছে।

উল্লেখ্য, নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর থেকেই বিএনপি এবং তারেক রহমানের প্রতি আন্তর্জাতিক মহলের শুভেচ্ছা ও সমর্থনের ঢল নেমেছে। জার্মানির আগে যুক্তরাষ্ট্র, ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি প্রভাবশালী ও বন্ধুপ্রতিম দেশ ইতিমধ্যে বিএনপি ও তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়