তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
সংবাদের আলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হওয়ার পর দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিএনপি চেয়ারম্যানকে তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কুশল বিনিময় করেন মির্জা ফখরুল। এসময় তাদের দুজকেই আবেগ আপ্লুত হয়ে পড়তে দেখা যায়।
এর আগে বিকালে, নিজ নির্বাচনী এলাকা ঠাকুগাঁও থেকে ঢাকায় ফিরেন বিএনপি মহাসচিব। ঢাকায় হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তিনি গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে যান। সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ এসময় সেখানে উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।