,

শিরোনাম

বিএনপির বিজয় অনিবার্য, চূড়ান্ত ফল না পাওয়া পর্যন্ত সজাগ থাকুন: মাহদী আমিন

সংবাদের আলো ডেস্ক: ভোট গণনা সুষ্ঠু হলে বিএনপির বিজয় অনিবার্য তথা অবশ্যম্ভাবী বলে মন্তব্য করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। একই সাথে ভোটের চূড়ান্ত ফল না পাওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গুলশানে দলের নির্বাচন পরিচালনা অফিসে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ ভোট পরিচালনার সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান মাহদী আমিন।

তিনি বলেন, নির্বাচনকে বিতর্কিত করার জন্য বিভিন্ন স্থানে সহিংসতা, কারচুপির চেষ্টা হয়েছে, কিন্তু নিরাপত্তা বাহিনী এবং জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করেছে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটারদের মনে ভয় তৈরি করার চেষ্টা করা হয়েছে, তবে বিএনপির বিজয় অনিবার্য। দেশের জনগণ যে আবেগ ও আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছেন, তা গণতান্ত্রিকভাবে ম্যান্ডেট প্রতিপালন করবে।

এর আগে, দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল নানা অনৈতিক কাজ করেছে, যা নির্বাচন আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং সদস্য শায়রুল কবির খান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়