হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী
সংবাদের আলো ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান।
আরিফুর রহমান বলেন, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টের কারণে তাকে (রুহুল কবির রিজভী) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুস্থতার জন্য রিজভী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান বিএনপির নেতার সহকারী।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।